রংপুর-৩ আসনে ৫০ হাজারের বেশি ভোটে নির্বচিত জিএম কাদের

রংপুর-৩ আসনে ৫০ হাজারের বেশি ভোটে জিএম কাদের নির্বচিত হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
নিকটতম আলোচিত স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানীকে ৫৮ হাজার ৫৪২ ভোটে হারিয়েছেন তিনি।
রংপুর-৩ সদর আসনে সর্বমোট ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আলোচিত স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানী মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৩২৬টি ভোট।

আজ রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে আজ রবিবার (৭ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ‘সারাদেশে প্রায় ৪১ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব দেশের সকল কেন্দ্রের তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

