রাঙ্গামাটিতে হাঁসের খামার থেকে ১৪ ফুটের অজগর উদ্ধার

রাঙ্গামাটিতে হাঁসের খামার থেকে ১৪ ফুটের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মো: ইসমাইল হোসেনের পালিত হাঁসের খামার ঘরে পাওয়া গেল প্রায় ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ। সাপটির ওজন প্রায় ১৫ কেজি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে স্থানীয় বেশ কয়েকজনের সহায়তা ওই অজগর সাপটিকে ধরা হয় বলে জানিয়েছেন প্রকৌশলী মো: ইসমাইল হোসেন।
রাঙ্গামাটিতে হাঁসের খামার থেকে সাপ উদ্ধারের বিষয়ে তিনি জানান, অজগর সাপটি আমার খামারের ৩/৪টি হাঁস মেরে ফেলেছে। হঠাৎ শব্দ শুনে রাত প্রায় ৩টার দিকে অজগর সাপটিকে ধরার চেষ্টা করি। অবশেষে ভোর ৫টার দিকে সাপটিকে ধরতে সক্ষম হই। পরে কাপ্তাই বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উদ্ধারকৃত সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, রাইংখিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মো: আবু সুফিয়ান, কাপ্তাই উপজেলা পিআইও মো: রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

