রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত আরও একজন হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালকের নাম মো: আব্দুর রহিম (৩৫)। তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া ইউনিয়নের দোলাইরপাড় এলাকার মো: আব্দুর রহমানের ছেলে। আহত সারোয়ার হোসেন (৪৮) ময়মনসিংহের ধোবাউরা উপজেলার নগর সন্তোষ এলাকার মো: আবুল কাশেমের ছেলে।
আহত সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কোম্পানির কাভার্ডভ্যানযোগে ফ্যান নিয়ে আজ ভোর ৪টায় ফরিদপুরে যাই। সেখানে একটি দোকানে ফ্যান ডেলিভারি দিয়ে আবার ঢাকায় ফিরছিলাম। পথে মধ্যে মজলিশপুর আখ সেন্টারের সামনে পৌছাঁলে অপর দিক থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকাআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে আমাদের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুর রহিম মারা যান।

রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

