রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দিয়ে একটি ভিডিও পোস্ট, নৌকার সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দিয়ে একটি ভিডিও পোস্ট, নৌকার সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিকে জুতা মারার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থীর এক সমর্থক। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে মাহিকে জুতা দেখানো হয়। পরে রাত ১ টার দিকে থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
অভিযুক্ত ওই যুবকের নাম মো: মাহাবুর রহমান মাহাম। তিনি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।মৃত ছদের আলী ছেলে মাহাবুর রহমান। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বেড়ান। তবে অভিযুক্ত মাহামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে দলীয় কোনো পদ নেই তাঁর।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুর রহিম জানান , মাহিয়া মাহির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা আদালতের অনুমতি নিয়ে অভিযুক্ত আসামির বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করব। এরপর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

