বগুড়ায় পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ বিএনপির মিছিল

বগুড়ায় পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়েছে বিএনপির মিছিল। বগুড়া সদর উপজেলায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিলের সময় ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে মাটিডালি বিমান মোড়ে ঘটনাটি ঘটে। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে বিএনপির নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের আরেকটি অংশ শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে৷ অবরোধকারীদের একটু দূরেই র্যাব ও-পুলিশ বিজিবি অবস্থান করে।
বিএনপির মিছিলে বগুড়ায় পুলিশের হস্তক্ষেপে ‘র বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো : স্নিগ্ধ আখতার বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো : নূর আলম সিদ্দিকী রিগ্যান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি। কেউ বাধা দিলে আমরা প্রতিহত করবো।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
