লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লালমনিরহাটের হতীবান্ধা উপজেলায় স্বামীর সাথে মান অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছা: আমেনা খাতুন (২৩) নামে এক গর্ভবতী নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারী হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মো: নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার মো: রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন ৫ মাসের গর্ভবতী ছিলেন।
খোঁজ খবর নিয়ে জানা যায়, আমেনা খাতুন রোকন উদ্দিনের সাথে বিয়ের ৮ মাস পর থেকে পারিবারিক ঝগড়া শুরু হয়। এর পর স্বামীর সাথে অভিমান করে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার ট্রেন লাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয় লোকজনদের অনেকের কাছে আমেনা খাতুন জানতে চান ট্রেন আসার সময়। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ১টি দল গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে থানাকে প্রেরণ করেন।
লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যার বিষয়ে লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

