সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত মো: আব্দুল শুক্কুরের ছেলে মো: দেলোয়ার হোসেন (৩৬), একই এলাকার মো: ছাদ উদ্দিনের ছেলে রেদোয়ান হোসেন (২৬) ও মো: মঞ্জুর হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলযোগে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ৩ আরোহী। পধে মধ্যে উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের ইটভাটার সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) (এসপি) ইয়াহিয়া আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

