হিরো আলম ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না

হিরো আলম ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না। বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এরমধ্যে তিনি নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর এলাকায় কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন হিরো আলম।
গণসংযোগ সময় ভোটারদের তিনি বলেছেন, গতবার নির্বাচনে পরাজিত হলেও আমি আপনাদের পাশে ছিলাম। কিন্তু এই এলাকাতে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য আপনারা হিরো আলমকে ভোট দিয়ে জয়ী করুন। আমি আপনাদের উন্নয়ন উপহার দেব।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌর সদর, উপজেলার থালতা-মাঝগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারেও প্রাচারণা করেন আলোচিত ইউটিউবার।
গণসংযোগের সময় হিরো আলম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে দলীয় মনোনয়ন পেয়ে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছি। কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না। এজন্যই এবার প্রার্থী হয়েছি। গতবছর উপ-নির্বাচনে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেওয়ার পূর্বের সেই দুর্নীতির জবাব দিতে আপনারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসুন। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি মাঠ ছাড়বো না।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে সব সময় এই এলাকার মানুষদের পাশে থাকতে চাই। আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, আমি এটাই আশা করছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

