কিশোরগঞ্জের ভৈরবে ৭৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের ভৈরবে ৭৪টি চোরাই মোবাইলসহ মো: সারোয়ার মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব-১৪। শনিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার কালিকা প্রসাদ এলাকার ‘মা-বাবার দোয়া টেলিকম’-এ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: সারোয়ার মিয়া কালিকা প্রসাদের ঝগড়ার চরের কালাম মিয়ার ছেলে।
কিশোরগঞ্জের ভৈরবে ৭৪টি চোরাই মোবাইলসহ এক যুবককে আটকের বিষয়ে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিকা প্রসাদ এলাকার মা-বাবার দোয়া টেলিকমে র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ফাহিম ফয়সালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরোয়ারকে আটকসহ তার দেয়া তথ্য মতে বিভিন্ন ব্যান্ডের মোট ৭৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপও জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার ক্রাইম অপরাধের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

