যশোরের বেনাপোলে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক ১
যশোরের বেনাপোলে ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো: কেসমত আলী (৩৮) নামে এক মাদক কারাবারীকে আটক করেছে র্যাব। বুধবার (০৩ এপ্রিল) রাতে বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কেসমত আলীর বাড়ী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে যশোর র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে জানা যায় বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কেসমত আলী ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছেন।
বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ওই বাঁশ বাগানের মধ্যে শুকিয়ে যাওয়া ১টি ডোবার মধ্যে মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
যশোরের বেনাপোলে ৮০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারাবারীকে আটকের বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত কেসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন