রাজধানীতে পুলিশের অভিযানে ২৯ হাজার ৬৪৯ পিস ইয়াবা সহ, আটক ১৭। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীতে পুলিশের অভিযানে আটকের সময় তাদের কাছে থেকে ৪৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ২৯ হাজার ৬৪৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
- Advertisement -
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৬নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ১৪টি মামলা হয়েছে।


