রাজধানীর বাড্ডায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
রাজধানীর বাড্ডায় প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো: শাকিব হোসেন, মো: আবির, মো: আল আমিন, মো: রিপন মুন্সী ও মো: সুমন তালুকদার।
ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসীন গাজী জানান, শনিবার বিকেলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজের নেতৃত্বে রাজধানীর বাড্ডা থানাধীন পূর্বাঞ্চল এলাকায় অভিযান চালানো হয়।
তিনি আরও জানান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয় এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন