রাজধানীর মিরপুরে যুবক হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ফয়সাল নামের এক যুবক নিহতের ঘটনায় মূল আসামি আকাশ ও রাব্বিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৩ মার্চ) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত শুক্রবার নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ফয়সাল ও হামলাকরীরা একসময় একই গ্রুপের সদস্য ছিল। পরবর্তী সময়ে রাব্বী ও আকাশ আলাদা গ্রুপ তৈরি করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ছিল দুই গ্রুপের মধ্যে।
তিনি আরও জানান জানান, ফয়সালকে শিক্ষা দিতেই তার ওপর হামলা করা হয় বলে জানায় র্যাব। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মিরপুরে ফয়সাল হত্যার মামলায় ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন