অন্বেষণ ডেস্ক :

রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে প্রকাশ্যে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে প্রকাশ্যে পুলিশ কনস্টেবল মো: ফিরোজ আহম্মেদকে (৩৮) ছুরিকাঘাতে আহত করেছে মো: সেলিম রেজা (২৫) নামে এক যুবক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ দুর্গাপুর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার হোজা গ্রামের মো: আনসার আলীর ছেলে। ফিরোজ আহম্মেদকে ছুরিকাঘাতে জড়িত যুবক সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনস্টেবল ফিরোজ আহম্মেদ পুলিশের পোশাক পরিহিত অবস্থায় থানা থেকে বের হয়ে মোটরসাইকেল করে রাস্তায় আসছিলেন। এ সময় সেলিম রেজা দৌড়ে গিয়ে তাঁর বুকের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

আঘাতের পরে কিছুদূরে যেতেই ফিরোজ আহম্মেদ মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে পথচারী এবং থানা পুলিশের সহযোগিতায় তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর-পরই স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বলেন, ওই পুলিশ সদস্যের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। এতে অনেকটা জখম হয় এবং রক্তক্ষরণও হচ্ছিল। তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে স্থানীয়রা ধাওয়া করে ছুরি হাতে থাকা অবস্থায় আটক করার পর অভিযুক্ত যুবক সেলিম রেজাকে থানায় নেওয়া হয়। সেখানে সেলিম দাবি করে, সে আপেল খাওয়ার জন্য ওই ছুরিটি কিনেছিলেন। ওই পুলিশ সদস্যকে সে ইচ্ছা করে ছুরিকাঘাত করেনি। ভুলবশত লেগে গেছে।

আহত কনস্টেবল ফিরোজ আহম্মেদ সহকর্মীদের জানান, সে ওই যুবককে চেনেন না। কোনো দিন দেখেনও নি। থানা থেকে বের হতেই ওই যুবক দৌড়ে এসে
তার বুকে ধারালো ছুরি ‍দিয়ে আঘাত করে।

রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে প্রকাশ্যে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবদুর রাজ্জাক জানান, কী কারণে ওই পুলিশ কনস্টেবলকে দিনের বেলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গ্রেফতারকৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...