বিয়েতে রাজি না হওয়ায় কাউন্সিলরের পুরুষাঙ্গ কেটে দিলেন নারী চিকিৎসক
বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে ডেকে কাউন্সিলরের পুরুষাঙ্গ কেটে দিলেন তরুণী। ৫ বছরের প্রেমের সম্পর্ক তাদের। তারপরেও বিয়ে করতে রাজি নয় প্রেমিক। এক পর্যায়ে প্রেমিকের গোপন অঙ্গই কেটে দিলেন তরুণী।
ঘটনাটি ঘটছে ভারতের বিহার রাজ্যের সারান জেলায়। ভুক্তভোগী প্রেমিক মাধুরা ব্লকের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর। আর অভিযুক্ত তরুণী পেশায় একজন চিকিৎসক। খবর এনডিটিভি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০১ জুলাই) এ ঘটনা ঘটে। এরপর হত্যাচেষ্টার অভিযোগে তরুণীকে আটক করা হয়। অপরদিকে তার প্রেমিককে উন্নত চিকিৎসার জন্য পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত তরুণী বলেন, প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিন্তু তার প্রেমিক বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। তা সত্ত্বেও তিনি তার প্রেমিক কাউন্সিলরকে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করতে রাজি করান। একটি তারিখও ঠিক হয়।
কিন্তু বিয়ের দিন প্রেমিকা নির্দিষ্ট সময়ে আদালতে পৌঁছলেও, সারাদিন অপেক্ষা করার পরও কাউন্সিলর প্রেমিক আসেননি তাকে বিয়ে করতে।। এতে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর নারী চিকিৎসক প্রেমিককে তার নিজের বাড়িতে ডাকেন। আর বাড়িতে আসার পরপরই কাউন্সিলর প্রেমিকের গোপন অঙ্গ কেটে দেন। প্রতিবেশীরা কাউন্সিলরের চিৎকার ও কান্না শুনে ছুটে আসেন এসে ঘরে ঢুকে দেখেন, মেঝে রক্তে ভেসে যাচ্ছে।
যন্ত্রণায় ছটফট করছেন কাউন্সিলর, পাশেই পড়ে রয়েছে কাটা পুরুষাঙ্গ। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে পটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই কাউন্সিলর।
বিয়েতে রাজি না হওয়ায় কাউন্সিলরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন নারী চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৫ বছর। তিনি পেশায় একজন চিকিৎসক এবং অবিবাহিত। মাধুরায় তিনি ইন্টার্নি করছিলেন। তার প্রেমিকও অবিবাহিত। এ ঘটনায় নারী চিকিৎসককে হত্যা চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের
রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র
ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!
ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন