কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা টাবলেট উদ্ধার করেছে পুলিশ। একটি ইঞ্জিন চালিত নৌবোট থেকে পাঁচটি ড্রামের ভেতরে রাখা ১২৫ প্যাকেট স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এসব জব্দ করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী নদীর মোহানা এলাকায় একটি বোটকে গতিরোধ করে অভিযান চালনো হয়। অভিযানকালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে পাচারের সময় এক চালানেই ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । জব্দকৃত ইয়াবার অনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এটি কক্সবাজার পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দের ঘটনা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

