কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। রবিবার (০৫ মে) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফের শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন সময়ে ইঞ্জিন চালিত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা কর্তৃক টর্চ ও বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়।
এরপর বোটে থাকা কতিপয় ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি রেখে দ্রুত ঝাউবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটিতে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের বিষয়ে তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অত্যাধুনিক জাহাজ, হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন পাচ্ছে কোস্ট গার্ড: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে বন্দি থাকা ৯০ জন বাংলাদেশির ফেরা নিয়ে যা বললেন কোস্ট গার্ড

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

