কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা উপজেলার কুড়িমারা গ্রামের মো: মন্নান মিয়ার ছেলে মো: আরমান হোসেন (১৩) এবং একই এলাকার মো: নয়ন মিয়ার ছেলে তন্ময় (৮)। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই।
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাহিদ হাসান সুমন জানান, নিহতদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে আরমান ও তন্ময় একসাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে না জানায় তারা এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
পরে পুকুরে গোছল করতে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুজনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

কিশোরগঞ্জ শহরে পিবিআই সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

