কুষ্টিয়ার পদ্মার চরে ৮ টুকরো লাশ উদ্ধার
কুষ্টিয়ার পদ্মার চরে কেটে খণ্ড খণ্ড করে ফেলে রাখা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কুষ্টিয়া সদরের হরিপুরের দুর্গম চরে গভীর শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে মরদেহের মাথাসহ মোট ৮টি খণ্ড উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার (এ এইচ এম) আবদূর রকিব জানান, গত (৩১ জানুয়ারি) কয়েকজন যুবক মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরর তারা মিলনকে অন্য কোথাও হত্যা করে মরদেহ কেটে খণ্ড খণ্ড করে পলিথিনের ব্যাগে করে দুর্গম চরে ফেলে রাখে যায়। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
কুষ্টিয়ার পদ্মার চরে ৮ টুকরো লাশ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পলাশ কান্তি নাথ জানান, নিহত যুবকের নাম মো: মিলন হোসেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের মাওলা বক্সের ছেলে। মিলন নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রী মোছা: মিমু খাতুন বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা সজীব নামে একজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের স্বীকারোক্তিতে মরদেহের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু
কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ
ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ায় মন্দিরে কার্তিক-সরস্বতী প্রতিমা ভাঙচুর , আইপি ক্যামেরা চুরি
কুষ্টিয়ায় ছেলের বটির কোপে মায়ের মৃত্যু
কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: জামায়াত আমির
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন