গরুর ছবির ব্যাখ্যা দিলেন অভিনেত্রী ভাবনা

গরুর ছবির ব্যাখ্যা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি গরুর ছবি পোস্ট করেছিলেন। সেই ছবির ক্যাপশন লিখেছেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে, এই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। একই সঙ্গে ভাবনাকে কটাক্ষ করেন নেটিজেনরা।
ফেসবুকে ভাবনা বলেন, আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি, যখন কোনও দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি আমি।
আমার ফেসবুকে পোস্ট করা একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাড়িয়ে বেশ কয়েকটি তার মধ্যে একটি গরুর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সেদিন ছিল তীব্র তাপদাহ, প্রচণ্ড গ্ররমে দীর্ঘ সময় রোদে দাড়িয়ে থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণ ভাবে কাঁদছিলো। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবিটি তুলে আমি আমার অনুভূতি প্রকাশ করি।
এরপরই তীব্র কটাক্ষের শিকার হন জানিয়ে ভাবনা বলেন, আমি ছবিটির ক্যাপশন দিয়েছি। আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে। ব্যাস এতটুকুই তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে, লিখতে শুরু করলেন ‘আমি চামড়ার ব্যাবসায়ী’ ’ আমি নিজে একটা গাভী’ আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত। আরও কত নোংরা নোংরা কথা।
ভাবনা আরও বলেন, আমি ২০১৬ সালে কবে গরুর তেহারি খেয়েছি, কোনও ইন্টারভিউতে গিয়ে বলেছি আমি গরুর মাংস রান্না করতে পারি। কবে বিফ স্টেক খেয়েছি এইসব। আমি কোথাও লিখিনি আমি গরুর মাংস খাই না, বা বলিনি যে আপনারা গরুর মাংস খাবেন না, একজন প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক, আর আমি প্রকৃতি প্রেমি বা প্রাণীপ্রেমি কি না সেটার প্রমান আমি কোথাও দিবো না। আমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না যে আমি কে।
এই অভিনেত্রী আরও বলেন, অবশ্যই এই ছবিটি নিয়ে আমি আরও লিখবো, হয়তো কোন এক কবিতায় বা গল্পে ,বা অন্য কোথাও বা আমার পরবর্তী ক্যানভাসে। শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ-ভীষণ গুরুত্বপূর্ণ আমার দিকে ছুঁড়ে দেয়া সকল তির আমি সাদরে গ্রহণ করলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

