গাইবান্ধার সাঘাটায় স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে উধাও প্রেমিক

গাইবান্ধার সাঘাটায় মো: সোহেল রানা নামে এক যুবককে মারধর করে স্ত্রীসহ টাকা ও অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দাঁদন ব্যবসায়ী মো: লিটন মিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (০৪ জুন) দুপুরে সাঘাটা উপজেলার কাঠপট্টি এলাকার সাপ্তাহিক অবিরাম পত্রিকার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো: সোহেল রানা।
লিখিত বক্তব্যে সোহেল রানা উল্লেখ করেন, আমার স্ত্রী সুমা বেগমের সঙ্গে ১ বছর পূর্বে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিবাহ হয়। বিবাহের পর থেকে স্ত্রীকে নিয়ে আমি শশুর বাড়ি গাইবান্ধার সাঘাটায় ভরতখালী ইউনিয়নে বসবাস করে আসছিলাম।
ঘটনার দিন গত ২৮ এপ্রিল (রবিবার) ২০২৪ তারিখ রাত ১০ টার দিকে ভ্যাপসা গরমের কারণে আমি বাড়ির পাশের রাস্তায় হাটা-চলা করতে যাই। ওই সময় আগে থেকে ওৎ পেতে থাকা মো: লিটন মিয়া আমার ঘরে প্রবেশ করে।
আমি হঠাৎ করে ঘরের ভেতরে প্রবেশ করলে লিটনকে দেখতে পাই। এ সময় লিটন আমাকে এলোপাতাড়ি মারপিট করে মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এর একপর্যায়ে আমাকে ঘরের মধ্যে বেঁধে রেখে আমার স্ত্রীসহ নগদ আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনার পর সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এ বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তাই ভুক্তভোগী সোহেল রানা সাংবাদিকদের মাধ্যমে এই ঘটনার প্রতিকার দাবি করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

হাসপাতালে মা, মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সন্তান

নওগাঁয় এসপি নিয়োগে অনিয়ম ও প্রতিশ্রুতির বরখেলাপের অভিযোগে সংবাদ সম্মেলন

মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মান্দায় বিএনপির সংবাদ সম্মেলন

শেরপুরে খাস জমি ঘিরে উত্তেজনা, উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

ভাঙারি দোকানের দ্বন্দ্বেই সোহাগ খুন, চাঁদাবাজির প্রমাণ পায়নি পুলিশ

