গাজীপুরের অস্ত্রধারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান থানায়

বিশেষ সংবাদ

গাজীপুরের অস্ত্রধারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: রাশেদুজ্জামান মাসুমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাবা মো: ফজল হাজির জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বিরোধপূর্ণ একটি জমি মাপার সময় ব্যক্তিগ একটি শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেন মাসুম।

সেই মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শনিবার (২০ এপ্রিল) রাতে গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ তাঁকে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর শটগানটি জব্দ করা হয়। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈয়দ রাফিউল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকার মো: হারুন অর রশিদ এবং তার স্বজনরা পারিবারিক জমি মাপ দেওয়ার সময় ১৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী মো: রাশেদুজ্জামান মাসুম নিজের একটি শটগান এনে জমি মাপতে বাধা দেন। এ সময় তিনি হারুন অর রশিদকে গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। রবিবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন পদক্ষেপ নেয়।

গাজীপুরের অস্ত্রধারী স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান জব্দের বিষয়টি নিশ্চিত করে জিএমপি সদর থানার ওসি সৈয়দ রেজাউল করিম জানান, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ইতিমধ্যেই অভিযুক্ত সুমনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রটি উদ্ধার করেছি।

এটি তার লাইসেন্স করা একটি অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে। সেইসাথে আদালতের অনুমতি সাপেক্ষে সাধারণ ডায়েরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট...