গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ ও কিশোর নিহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মো: ওমর মাতুব্বরের ছেলে। মো: ফায়জুল মাতুব্বর (১৫) ওই এলাকার মো: মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুইজন মোটরসাইকেলযোগে উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসছিল তারা। পথে মধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে দ্রুতগামী ওই মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের উপর ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লেকজন তাদের গুরতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

