শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর শহরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

চাঁদপুর শহরে একটি ফ্ল্যাট বাসা থেকে সুমাইয়া আক্তার নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শহরের নাজিরপাড়া এলাকার ইউসুফ ভিলার ৪র্থ তলার ভাড়া বাসার দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। তিনি পুরানবাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, গত ২ বছর আগে চাঁদপুরের সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার মো: শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। তবে এই বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে নানা বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও ঝগড়া-বিবাদ চলছিল তার। এরইমধ্যে ৫ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ইউসুফ ভিলার ৪র্থ ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকে পড়াশোনা করতো সুমাইয়া।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সুমাইয়া তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু গত দুদিন আগে শ্বশুর বাড়িতে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে সুমাইয়া তার নাজিরপাড়ায় ভাড়া ফ্ল্যাট বাসায় এসে অভিমান করে দরজা আটকে গলায় রশি পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তার পরিবারের স্বজনরা।

এদিকে বাড়ির মালিক জানান, তার বাড়ির ৪র্থ তলার থেকে দুর্গন্ধ পেয়ে তিনি ট্রিপল ‘৯৯৯’ এ ফোন করে পুলিশকে জানায়। এরপর চাঁদপুর সদর মডেল থানার (এসআই) আব্দুল আলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

চাঁদপুর শহরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...