জয়পুরহাটের কালাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৬
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ৬ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি মো: আনোয়ার হোসেন।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি মহাসড়ক হয়ে জয়পুরহাট থেকে বগুড়ার যাচ্ছিলেন। পথে মধ্যে কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূলফটকের সামনে দাঁড়িয়ে থাকা একটি আলু বোঝাই ট্রাকের পিছনে এসে মাইক্রোবাসটি ধাক্কা মারে। এতে মাইক্রোবাসটির অর্ধেক অংশ ট্রাকের পিছনে প্রবেশ করে। এতে করে চালকসহ সবাই গুরুত্বর আহত হয়।
সেখান থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফাহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার কের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মো: রোকন নামে আরও একজন মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকার মো: হেলাল উদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন (৩৮) এবং একই এলাকার মো: আব্দুল কাদেরের ছেলে রোকন (১৪)। আহতরা হলেন, মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রোহান ও নিশাদ। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৬, এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত আলু বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। আর চালক ও হেলপার পালিয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন
জয়পুরহাটে ৩১ কেজি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২
ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহকর্মী
এসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!
জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ, পথে পিষে মারল বাস
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন