ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো: হাসানুজ্জামান (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার মো: শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় (আইএফআইসি) ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে হাসানুজ্জামান মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথি মধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় তিনি সড়কের ওপরে ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামার মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, আজ ভোরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

