ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া এলাকা থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সালমা খাতুন (৩০) নামের এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সালমা খাতুন গুড়পাড়া গ্রামের মো: তরিকুল ইসলামের স্ত্রী।
এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য মো: সাফাউর রহমান বলেন, সালমা খাতুন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। শুক্রবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধারের বিষয়ে, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সালমা খাতুনকে হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তরিকুল ও তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

