দিনাজপুরের কাহারোলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

দিনাজপুরের কাহারোলে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো: জাহাঙ্গীর আলম (৩৮) নামে ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুরের একটি দল।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন এলাকার মো: মাইনুল ইসলামের ছেলে।
দিনাজপুরের কাহারোলে মাদকবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, রবিবার মাদক বিরোধী অভিযান চালিয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপি এলাকায় জাহাঙ্গীর আলমকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

