দিনাজপুরের খানসামায় জুয়া খেলার আসর থেকে আটক ৬

দিনাজপুরের খানসামায় জুয়া খেলার আসর থেকে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর ডুমকুড়াপার গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন।
আটককৃতরা হলেন, উপজেলার কাচিনীয়া বশির মুন্সিপারা এলাকার মৃত মো: হযরত আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), একই উপজেলার দেউলগাঁও লাল্টুশাহপাড়া এলাকার মো: হাফিজ উদ্দিনের ছেলে মো: সুলতান (২৫) ও একই এলাকার মৃত মো: জসিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫১), রামনগর দাসপাড়া গ্রামের মৃত রমনাথ দাসের ছেলে লাল দাস (৩৫) ও একই এলাকার রবিন দাসের ছেলে প্রতাপ দাস (২৮)।
দিনাজপুরের খানসামায় জুয়া খেলার আসর থেকে ৬ জনকে আটকের বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, উপজেলার ভাবকী ইউপির রামনগর ডুমকুড়াপার এলাকায় এক লিচু বাগানে জুয়াড়িরা জুয়া খেলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

