দিনাজপুরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরে অটোরিক্সার ধাক্কায় এক পাঁচ বছরের শিশু নিহত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে পোলিও টিকা খেতে যাওয়ার পথে রাস্তায় অটোরিক্সার ধাক্কায় রাইসা মনি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় শিশুটির নানাবাড়ি এলাকার ঘোড়াঘাট পৌরসভার বড়গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ছাতিনচড়া গ্রামের মো: রাজু মন্ডলের মেয়ে।
মৃতের পরিবারের লোকজন জানান, রাইসা মনি তার নানার বাড়ি থেকে পোলিও টিকা খাওয়ার জন্য বাড়ির পাশে একটি অস্থায়ী ক্যাম্পে যাচ্ছিল। এসময় রাইসা মনির এক খেলার সঙ্গীসহ রাস্তা পারাপারের সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই দুর্ঘটনার খবর পেয়ে শিশুটির নানা মো: আনোয়ার হোসেনের ভাই মো: ফারুক হোসেন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহতর বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত শিশু রাইসা মনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

