দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত

দেশের ৭ জেলার ওপর দিয়ে শনিবার (০৪ মে) দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো: ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
অন্যদিকে দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা গতকাল শুক্রবারের মতোই উষ্ণ থাকতে পারে। রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তবে দেশের কোনো কোনো জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বেশ কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

