নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি, দুইটি ম্যাগাজিনসহ মো: আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো: আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো: তারিকুল ইসলাম।
নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতারের বিষয়ে, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, আসামি আব্বাস আলী রাজশাহী থেকে একটি বাসে অবৈধ অস্ত্র নিয়ে রাজধানীতে যাচ্ছিলেন। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় আব্বাস আলী নামের এক যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

