নাটোরের নলডাঙ্গায় কোদালের আঘাতে স্কুল শিক্ষকের মৃত্যু

বিশেষ সংবাদ

নাটোরের নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে মো: জিল্লুর রহমান (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিল্লুর রহমান নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মো: মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁ জেরার আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামের মো: রেজাউল, মো: রহিদুল ও মো: জিল্লুর রহমানের সাথে আপন চাচাতো ভাই মো: আবেদ আলী, মো: হামেদ ও মো: সামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে লাঠি-সোঁটা, কোদাল, হাসুয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে জিল্লুর রহমানসহ দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। পরে জিল্লুর রহমানসহ অন্যান্য আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জিল্লুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর রহমানের মৃত্যু হয়।

নাটোরের নলডাঙ্গায় প্রতিপক্ষের কোদালের আঘাতে স্কুল শিক্ষকের মৃত্যুর বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো: খোরশেদ হোসেন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের আটকের অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...