নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রী অপহরণের দায়ে বাবা-ছেলে আটক

নাটোরের বাগাতিপাড়ায় ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব-৫)। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত ওই স্কুল ছাত্রীকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাদের শহরের হরিশপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত অন্তর আহম্মেদ ও আতাহার আলী বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) র্যাব- ৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (৮ ফেব্রুয়ারি) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ১০ম শ্রেণির ওই ছাত্রীকে রহিমানপুর বাজার এলাকা থেকে অপহরণ করা হয়। ওই দিন ছাত্রীকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে না পেয়ে এদিন সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে অন্তর ও তার বাবা আতাহার আলীসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন।
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রী অপহরণের বিষয়ে, র্যাব -৫ নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার জানান, প্রযুক্তির সহায়তায় র্যাব এর সদস্যরা অভিযুক্তদের নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে দুই আসমিকে আটক করে ও ওই ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃত ছাত্রী ও আটককৃত দুই অভিযুক্ত আসামিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

