নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মো: ইলিয়াস আহমেদ রনি (৩২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস আহমেদ রনি উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গতকাল বিকেলে নাটোর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক জোলারবাতা এলাকায় পৌঁছালে পথে মধ্যে রনির মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় রনির চাচাতো ভাই মান্নাফ হোসেন গুরতর আহত হন। পরে আহত মান্নাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

