নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার শেরে বাংলা রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের সামনে থেকে আনুমানিক ৪৫ বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তির পরনে সাদা লাল স্ট্রাইপ গেঞ্জি ও কালো রঙের প্যান্ট পরা রয়েছে। তবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে। প্রযুক্তির মাধ্যমে নিহতের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

