নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ বুধবার

নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল বুধবার। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নব নির্বাচিত এমপিদের বরণ করে নিতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বাদশ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে ড. শিরীন শারমিন নিজেই শপথ নেবেন।
এরপর তিনি অন্য এমপিদের শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানায়, আজকের মধ্যে নব নির্বাচিতদের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী ৩ দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে এমপিদের শপথ নিতে হবে।
রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফল প্রকাশ করা হয়েছে। যেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, স্বতন্ত্র ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন ও অন্যান্য ৩ জন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

