নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চররশিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো, উপজেলার চরজব্বর ইউনিয়নের চরমজিদ গ্রামের মো: আবুল কালামের কন্যা ইসরাত জাহান সুমাইয়া (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ২ বোন মাদ্রাসা থেকে আজ দুপুর ১টার দিকে বাড়ি ফেরে। এরপর এক সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা।

বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে নেমে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, পুকুরে গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

