অন্বেষণ ডেস্ক :

পটুয়াখালীতে ময়লার স্তুপ থেকে নবজাতক শিশু উদ্ধার

বিশেষ সংবাদ

পটুয়াখালীতে ময়লার স্তুপ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী পৌর শহরের অফিসার্স ক্লাবের পেছনে ময়লার ঝোপ থেকে জীবিত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওই এলাকার মো: ইয়ামিন নামের এক ব্যাক্তি ময়লা ফেলতে গিয়ে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। পরে ঝোপের মধ্যে রক্তমাখা কাপড়ে জড়ানো অবস্থায় সদ্য জন্ম নেওয়া ওই নবজাতককে দেখতে পায় এবং স্থানীয়দের ডেকে এনে সকলকে দেখায়।

- Advertisement -

পরে ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করান। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

পটুয়াখালীতে ময়লার স্তুপ থেকে উদ্ধাকৃত নবজাতকের বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস জানান, নবজাতক শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির দেখাশোনা এবং চিকিৎসার সকল ব্যয়ভার সমাজসেবা অধিদপ্তর বহন করবেন।

- Advertisement -

সুস্থ হওয়ার পর আদালতের মাধ্যমে শিশুটিকে শিশুনিকেতনে পাঠানো হবে কিংবা কোনো ব্যক্তি যদি শিশুটির প্রতিপালনে আগ্রহী হয় তবে আদালতের মাধ্যমে তার হেফাজতে দেওয়া হবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুটির পরিচয় নিশ্চিতে তদন্ত চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...