পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থী গণধর্ষণের শিকার, আটক ২

পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার (১০ ফেব্রুয়ারি) ভিকটিমের বাবা গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ শনিবার রাতেই অভিযুক্ত ৩ জনের মধ্যে একই গ্রামের মৃত মো: শহিদুল মেলকারের ছেলে সোহাগ মেলকার (১৮) এবং মো: শাহআলম শরীফের ছেলে খায়রুল শরীফকে (২২) আটক করেছে।
জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে গণধর্ষণের শিকার শিক্ষার্থী তার ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে তিন জন কিশোর তাদের পথরোধ করে। এ সময় শিক্ষার্থীর সাথে থাকা ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে ওই ৩ কিশোর।
পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থী ধর্ষণের বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদাউস আলম বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা-নিরিক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

