ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বাবা আটক

ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে (৩৮) আটক করেছে থানা পুলিশ । ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ভু্ক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২ মাস আগে বিদেশ থেকে বাড়ি ফেরেন শিশুটির বাবা। গত (৩০ মার্চ) বাড়িতে কেউ না থাকার এই সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তার বাবা। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন তার মা। পরে শিশুটির মা বাদী হয়ে স্বামীকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বাবাকে আটকের বিষয়ে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল গফফার জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্ত আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

