ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

বিশেষ সংবাদ

ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ মে) সকাল সড়ে ৯টায় বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এবারে এসএসসি পরীক্ষা দিয়েছিলো ইব্রাহিম খলিল (১৬) ।

আগামী ১২ মে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার কথা। কিন্তু ফল প্রকাশের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। এ ঘটনায় তার বন্ধু নাঈম (১৬) গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইব্রাহিম খলিল শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শরিফ উদ্দিন সাকিদারের ছেলে।

জানা যায়, ইব্রাহীম তার বন্ধু নাঈমকে নিয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ব রাস্তা থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠে।

মহাসড়কে বিভাজক থাকায় সে উল্টো পথে শেরুয়া বটতলার দিকে যাচ্ছিলো। এসময় ঢাকাগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। নাঈম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ কর্মকর্তা মো: বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনা নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আবুল হাশেম বলেন, দুর্ঘটনা পরেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্ঘটনা পর পালিয়ে যাওয়া ওই ট্রাকটিকে আটক করার চেষ্টা অব্যহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...