বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান পদে লীটন-সজল ও সিটন বিজয়ী

বিশেষ সংবাদ

বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান পদে লীটন-সজল ও সিটন বিজয়ী হয়েছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপেই ৩ উপজেলার নির্বাচনে জাল ভোট প্রদান, দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ তিনজন ভোটগ্রহন কর্মকর্তাকে অব্যাহতি, প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটকের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রতি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। শেষে সংশ্লিষ্ট স্ব-স্ব নির্বাচন অফিসার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

- Advertisement -

বগুড়ার তিন উপজেলায় ঘোষিত ফলাফলে বগুড়া-১ আসনের এমপি’র ভাই উপজেলা চেয়ারম্যান পদে এ্যাড মিনহাদুজ্জামান লীটন (সোনাতলা)পুনরায় উপজেলা চেয়ারম্যান ও ছেলে শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল (সারিয়াকান্দি) এবং গাবতলী উপজেলায় কৃষিবিদ অরুনকান্তি রায় সিটন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, বগুড়া গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন জয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন।

- Advertisement -

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে আতাউর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৩০৬ ভোট এবং সাহানুর রহমান সাকিল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু (তালা) নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শামিমা আকতার সুমি বিজয়ী হয়েছেন।

- Advertisement -

নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, গাবতলীতে মোট ৯৮টি কেন্দ্রে ৮৬ হাজার ৯০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের শতকরা হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

সোনাতলায় পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিনহাদুজ্জামান লীটন। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৮৩৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ২৪৫টি।

সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বুধবার (৮ মে) রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আকতার লুনা নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৬৬ হাজার ১৬১ ভোটারের মধ্যে মাত্র ২৮ হাজার ৪২৭জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ১৭ দশমিক ১১।

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন সজল। ৭১ টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৩৭২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬১৫৩ ভোট।

নব নির্বাচিত চেয়ারম্যান শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল বগুড়া-১(সারিয়াকান্দি) আসনের প্রয়াত এমপি আব্দুল মান্নান ও বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লিখন মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কুলসুম পারভীন শাপলা। তিনি প্রজাপতি প্রীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী জানান, ১২ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৮ হাজার জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ৯৮ হাজার ১৫৬ জন।প্রাপ্ত ভোটের শতকরা হার ২৬।

নির্বাচন চলাকালীন সময়ে তিন উপজেলায় ২২২টি কেন্দ্রে ও ১ হাজার ৩’শ বুথে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন হয়। প্রতিটি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি ইউনিয়নে নির্বাহি ম্যাজিষ্ট্রেট, কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য মোতায়েনসহ র‌্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রািইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...