বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া এলাকার মৃত মো: মোজাহার আলীর ছেলে আবুল কাশেম। একই এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে মো: জাহিদুল ইসলাম। তারা দুইজন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, ভটভটিযোগে বগুড়ার সুখানপুকুরের গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ওজাহিদুল ইসলাম। পথে মধ্যে চন্ডিহারার অমরাপুরি এলাককয় পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি পরিবহন ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই যাত্রী আবুল কাশেম ও জাহিদুল ইসলাম মারা যান।
একুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: জানান, খবর পেয়ে মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে। ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা এখনও জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি সনক্তের চেষ্টা করা হচ্ছে । আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

