নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির বিরুদ্ধে হয়রানীর অভিযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে হয়রানী ও চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। অভিযোগকারি নাজনিন পারভীন পলি শেরপুর পৌর শহরের কলেজ রোড এলকার বাসিন্দা ও বর্তমান পৌর মেয়র জানে আলম খোকার ছোট বোন।

বুধবার বেলা ১২ টায় শেরপুর উপেজলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পলি বলেন, গত রবিবার তার দুই শতক জমি বিক্রির উদ্দেশ্যে ক্রেতাকে সাথে নিয়ে শেরপুরের সাব-রেজিস্ট্রি অফিসে যান। সেখানে অফিসের কর্মকর্তা সকল কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করে দলিল লিখে নিয়ে আসতে বলেন। এরপর তিনি শেরপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের কাছে দলিলটি লিখে নেন।

- Advertisement -

কিন্তু জামাল মোটা অংকের টাকা দাবি করে দলিলটি আটকে রাখেন। এরপর সমিতির সভাপতি ফেরদৌস ও অফিসের সহায়ক জাহিদুল ইসলামও তার কাছে টাকা দাবি করেন। তারা জমির ক্রেতার কাছ থেকেও টাকা দাবি করলে তিনি জমি কিনতে অস্বীকার করেন। এতে পলি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

পলি জানান, আমি জমিটি সাড়ে ৫ লক্ষ টাকায় বিক্রি করতে চেয়েছিলাম। তারা আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। এভাবে তারা সমিতির নামে প্রতিদিন অসহায় মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

- Advertisement -
দলিল লেখক সমিতি ও সাব-রেজিস্ট্রারের বক্তব্য :

এ বিষয়ে অভিযুক্ত বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, জমিটি নিয়ে কোর্টে একটি মামলা চলমান রয়েছে। এজন্য দলিল রেজিস্ট্রি করা যায় নি। আমি তার কাছে কোন টাকা দাবি করি নাই। তবে এ বিষয়ে সমিতির সভাপতি এস. এম. ফেরদৌসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে টাকা চাওয়ার কথা অস্বীকার করে অফিস সহায়ক জাহিদুল ইসলাম বলেন, জমিটির দলিল রেজিস্ট্রি করতে আইনগত কোন বাধা নেই। কিন্তু তারা আমাদের কাছে দলিল নিয়ে আসেনি। তাই রেজিস্ট্রি করা সম্ভব হয়নি।

- Advertisement -

এবিষয়ে শেরপুরের সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সমিতির বিষয়ে কিছু জানি না। তবে আমার কাছে কেউ দলিল নিয়ে আসলে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে রেজিস্ট্রি করে দেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...