বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রেদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টার করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। দলীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২
বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের
গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন
বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ
হামলার পর রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা, এসপি’র কার্যালয়ে এনসিপি নেতারা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর
সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন