বাঙ্গালী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বাঙ্গালী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বগুড়ার শেরপুর উপজেলার চৌবাড়িয়া সিএনবিপাড়া এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে হুমকীর মুখে পড়েছে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক এবং প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। এর প্রতিকারের দাবিতে নদীর তীরেই মানববন্ধন করেছে তারা।
সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার সময় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন খানপুরের ইউপি সদস্য চাঁন বাদশা মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী, আলেক উদ্দিন মহুরী, আব্দুল করিম, মুকুল, আনশব আলী, রওশনআরা প্রমূখ।

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাঙ্গালী নদী খননে সরকারি প্রকল্প চলছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাশালী ব্যক্তি নদী খননের নামে ড্রেজিং মেশিন ব্যবহার করে অনেক দিন থেকে বালু উত্তোলন করছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ সেনাবাহীনীর অনুমোদনের কথা মুখে বললেও কোন ডকুমেন্ট দেখায় না।
তারা নদীর চর না কেটে ব্যক্তি মালিকানাধীন জমির মটি ও বালি উত্তোলন করে নিচ্ছে। এর ফলে নদীর পাড় ভেঙ্গে পড়ছে। আগামী বর্ষা মৌসুমে অর্ধশতাধিক বসতবাড়ি ও শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কটি হুমকীর মুখে পড়বে বলে অশংকা করছেন এলাকাবাসী। দ্রুত কাজ বন্ধ করে সাধারণ জনগণের ক্ষতিপূরণ প্রদান ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এবিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, সেনাবাহিনী অনুমোদিত হওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নদী খনন চলছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বগুড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
