বিকেল থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেল থেকে মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে।
রবিবার বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালু হবার পর মোবাইল ইন্টারনেট গ্রাহকদের ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস দেওয়া হবে। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধাটি পাবেন।
ইন্টারনেট অপারেটর ছাড়াও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ, বিকাশ, উপায় ও রকেট প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়। এ কারণে সরকার ১৯ জুলাই (শুক্রবার) মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা কিছু কিছু সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে।
কারফিউ জারির আগেই ১৭ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করার কারণে দেশের সব মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তবে আজ (রবিবার) বিকেল থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট এমনটা জানিয়েছেন পলক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

