ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী মিছিলে প্রকাশ্যে গুলি করে মো: আয়াশ রহমান ইজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: হাসান আল ফারাবী জয়ের বিরুদ্ধে। বুধবার (০৫ জুন) সন্ধ্যার দিকে শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আয়াশ রহমান ইজাজ কলেজপাড়া এলাকার মো: আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, বুধবার সন্ধ্যার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক মো: শাহাদাৎ হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: হাসান আল ফারাবী জয় সেখানে দাঁড়িয়েছিলেন।
এ সময় হঠাৎ হাসান আল ফারাবী জয় মিছিলের মধ্যে গুলি করেন। ওই গুলিতে আয়াশ রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন জানান, নিহত ইজাজ ও ফারাবী জয় দু’জনই জয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী।
তাদের দু’জনের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। তবে কী নিয়ে বিরোধ ছিলো সেটি এখনো জানা যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তার ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

