ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার সামির হোসেনের মেয়ে সিজা মনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিজা মনি ও তাকিয়া একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে তারা বাড়ির সামনের একটি পুকুরে নামে কচুরিপানা আনার উদ্দেশ্যে। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে সিজা মনি ও তাকিয়ার মরদেহ ভাসতে দেখেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধারের বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

